শিরোনামঃ
ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭  গ্যাস নেই, তবু বিল কেন; প্রশ্ন রুমিন ফারহানার উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসার স্বপ্ন বরিশালের প্রথম ক্যান্সার হাসপাতাল। ভবিষ্যতে জ্বালানি সংকট এড়াতে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: তারেক রহমান পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বামী গ্রেপ্তার ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তার সেতু আছে, পথ নেই: উজিরপুরে কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল ঝালকাঠিতে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক বাসটার্মিনালে চাঁদাবাজিসহ বহু অভিযোগ, এমপি সরোয়ারের ভাইকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ

পটুয়াখালিতে পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 4, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালিতে পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরপাড় থেকে আরিফুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুর রহমান ওই এলাকার নুর আলম মাতব্বরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে স্থানীয় এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। রাতের দিকে কিছুটা স্বাভাবিক মনে হলে তার স্ত্রী বাড়িতে চলে যান এবং শাশুড়িকে তার স্বামীর কাছে রেখে যান।

পরে বৃহস্পতিবার সকালে আরিফুর রহমানের মা ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কবিরাজের ঘরের সামনে পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠিয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo