শিরোনামঃ
বরিশালে পুরুষ হতে স্তন অপারেশন, প্রান গেল তরুণীর ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু : এতিম শিশু ও শোকার্ত মায়ের পাশে বিলকিস জাহান শিরিন প্রবাসীদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিতে আন্তরিক সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বরিশালে ইলিশের দামে আগুন ভোলায় মহাসড়কের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগ বরিশালে হাতে স্যালাইন নিয়েই রোগী দেখলেন হাসপাতালের চিকিৎসক বরিশালে মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন নিপীড়ন, পরিচালক লাপাত্তা বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, জরিমানা দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

জিহাদ পয়েন্ট পরিষদ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ক্রেশ প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 5, 2026,
  • 90 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জিহাদ পয়েন্ট পরিষদ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ক্রেশ প্রদান

​নিজস্ব প্রতিবেদন : আজ উৎসবমুখর পরিবেশে সমাজসেবামূলক সংগঠন ‘জিহাদ পয়েন্ট পরিষদ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
​ স্থানীয় জিহাদ পয়েন্ট ২৪ নং ওয়ার্ড বরিশাল এ বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, হাফেজ মাওলানা মুফতি জিহাদুল ইসলাম রাসেল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জিহাদ পয়েন্ট পরিষদ, বরিশাল।
​অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুভানুধ্যায়ী ও অতিথিরা তাদের বক্তব্যে জিহাদ পয়েন্ট পরিষদের দীর্ঘ ৮ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এলাকা ও সমাজের উন্নয়নমূলক কাজে হাফেজ মাওলানা মুফতি জিহাদুল ইসলাম রাসেলের ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
​সংবর্ধনা পর্বে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এলাকার কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবক পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
​অনুষ্ঠানের আয়োজক ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি জিহাদুল ইসলাম রাসেল বলেন, “শিক্ষা ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতেই আমাদের এই প্রচেষ্টা। আগামী দিনেও ২৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই। আমি সকলের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
​পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের ও মিষ্টি বিতরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo