শিরোনামঃ
ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭  গ্যাস নেই, তবু বিল কেন; প্রশ্ন রুমিন ফারহানার উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসার স্বপ্ন বরিশালের প্রথম ক্যান্সার হাসপাতাল। ভবিষ্যতে জ্বালানি সংকট এড়াতে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: তারেক রহমান পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বামী গ্রেপ্তার ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তার সেতু আছে, পথ নেই: উজিরপুরে কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল ঝালকাঠিতে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক বাসটার্মিনালে চাঁদাবাজিসহ বহু অভিযোগ, এমপি সরোয়ারের ভাইকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বামী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 6, 2026,
  • 36 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বামী গ্রেপ্তার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী রাসেল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী।

নিহতের ভাই মেহেদী জানান, চাকরির সুবাদে সুমি ও তার স্বামী রাসেল ঢাকায় বসবাস করতেন। পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করেন রাসেল। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুমির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় পালিয়ে যান রাসেল হাওলাদার।

পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মেহেদী খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সুমি আক্তারের মরদেহ গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে নেওয়া হয়। শনিবার সকালে সেখানে তার দাফন হয়

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo