শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

কোটি টাকার স্বর্ণ ছিনতাই এর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 14, 2026,
  • 23 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: কোটি টাকার স্বর্ণ ছিনতাই এর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় কনস্টেবল জাকির হোসেন ও ব্যবসায়ীর দুলাভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া সাড়ে ২০ ভরি স্বর্ণ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুম। মামলায় কনস্টেবল জাকির হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর রাতেই এজাহারভুক্ত আসামি কনস্টেবল জাকির হোসেন ও বাদীর দুলাভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলীর বাড়ি থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo