র‍্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 16, 2026,
  • 3 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: র‍্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের বিধান রেখে আইন করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি গেজেটে ‘২০২৬ সনের ১৯ নং আইন’ হিসেবে এ আইন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির সম্মতিতে প্রণীত আইনটি জাতীয় সংসদে পাস হয়েছে।

গেজেট অনুযায়ী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরিব) নামে পুলিশের বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা হয়েছে।

আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, দেশে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের বাহিনীতে একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে। এ উদ্দেশ্যে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিধান করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষায়িত এই বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিশেষায়িত সক্ষমতা কাজে লাগানোর বিষয়টিও আইনে গুরুত্ব পেয়েছে।

এতে আরও বলা হয়েছে, এসআরবি পুলিশের বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠিত হবে। ইউনিটটির গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়গুলো আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আইনটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo