বাড়ির চিলেকোঠা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 20, 2026,
  • 12 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাড়ির চিলেকোঠা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

গাজীপুর মহানগরীর পূবাইলে ভাড়া বাসা থেকে নাদিয়াতুল জান্নাত স্নিগ্ধা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তালটিয়া এলাকার ভাড়া বাড়ির চিলেকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।‎ নিহত স্নিগ্ধা পূবাইল এলাকার আফসার উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রবাসফেরত স্বামীকে নিয়ে তালটিয়া এলাকার মেহেদী হাসানের বাড়ির চিলেকোঠায় ভাড়া ওঠেন স্নিগ্ধা।‎ ‎শনিবার সকালে ভবনের অন্য ভাড়াটিয়ারা ছাদে কাপড় শুকাতে গিয়ে স্নিগ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।‎

‎স্থানীয় বাসিন্দাদের দাবি, মরদেহ উদ্ধারের আনুমানিক আধা ঘণ্টা আগে স্নিগ্ধার স্বামীকে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।‎

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক আলামত ও মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে স্নিগ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।‎

‎‎ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo