শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 21, 2026,
  • 36 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার কলিম উদ্দিন (৬০) পেশায় কৃষক। তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন পুলিশ ও রিফাত নিজেও। পুলিশের দাবি, রিফাতের নেতৃত্বে সম্প্রতি একটি মিছিল হয়েছে।

পরিবারের ভাষ্য, রাতে ১০-১২ জন পুলিশ সদস্য বাড়িতে গিয়ে রিফাতের খোঁজ নেন। তিনি বাড়িতে নেই এবং রাজনীতির কারণে পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই—এ কথা জানানোর পর কলিম উদ্দিনকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমের দাবি, তার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তার নামে কোনো মামলা ছিল না। একই দাবি করেছেন মেয়ে হ্যাপী আক্তারও। তাদের অভিযোগ, ছেলেকে না পেয়ে কলিম উদ্দিনকে হয়রানি করা হয়েছে।

তবে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, রিফাত যুবলীগের কর্মী এবং তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সমর্থক। এ তথ্যের ভিত্তিতেই কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি জানান, কলিম উদ্দিনের নামে আগে কোনো মামলা ছিল না এবং তিনি আওয়ামী লীগের কোনো পদধারী নেতাও নন।

রিফাতের বক্তব্য, তিনি যুবলীগের নেতা নন, সক্রিয় কর্মী। তার দাবি, তাকে না পেয়ে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo