শিরোনামঃ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : উপকূলে থাকবে টানা তিন বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত কাঠালিয়ায় বিষপানে ইউপি সদস্যের মৃত্যু সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি বরিশালে আসতে ছিল ২ হাজার ২৫৭ বোতল মাদক, মধ্যিপথে  বড় চালানসহ আটক ২ দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১, তথ্য সংগ্রহে বাধা প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের  সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই  জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 23, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ১৯৫ জনে দাঁড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২২ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯১ জন, খুলনা বিভাগে ৩১৬, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ২২ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo