মা-ছেলেকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা চুন্নুকে শোকজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 24, 2026,
  • 14 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :: মা-ছেলেকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা চুন্নুকে শোকজ

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি। অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠির স্মারক নম্বর—ZillaBNP/PTK/26-62।

শোকজ নোটিশে বলা হয়েছে, একজন ১২ বছর বয়সী শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। ঘটনাটিকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ হিসেবে উল্লেখ করে বিষয়টি গুরুতর ও অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়।

নোটিশে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে উদ্দেশ্য করে বলা হয়েছে, উক্ত ঘটনার প্রেক্ষাপটে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে মানিব্যাগ চুরির অভিযোগে শিশু জিসান (১২) ও তার বিধবা মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও তার ভাই আব্দুল হাই তালুকদারের বিরুদ্ধে। মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo