সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 24, 2026,
  • 15 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ

যেকোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেয়া হবে না। একইসঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না।বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারি হাসপাতালের আশপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি এসেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ আছে এসব ক্লিনিকগুলোর এজেন্টদের বিরুদ্ধে। দেখা গেছে সরকারি হাসপাতালের অনেকই চিকিৎসকই নিয়মিত কর্মঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo