শিরোনামঃ
বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার দাবি হামিমের বরিশাল রাহাত আনোয়ারে ডা: তহুরার ভুল অপারেশনে নারীর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ রাত হলেই ড্রেজারের গর্জন, সকালে উধাও জলাশয় : বরিশাল নগরীজুরে চলছে পুকুর ভরাট বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৫ বাংলাদেশ-কুয়েত সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন জ্বালানি তেলের দাম বাড়লেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের খরচ বাড়েনি সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের ক্ষোভে ছেলেকে হত্যা, বাবা গ্রেপ্তার দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিলেন দাদি, বিচার চেয়ে থানায় মা

নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 25, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মো. শাহীন (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শাহীন রামু মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, বুধবার বিকেলে সিকদারপাড়া এলাকার বাঁকখালী নদীর পাড়ের বাদামতলী মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু বাঁকখালী নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীতে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটি নিয়ে সাঁতার কাটছিল। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

রামু ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবদুল কাদের চৌধুরি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। কক্সবাজারে ডুবুরি দল না থাকায় বুধবার উদ্ধার তৎপরতা সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে সকালে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে শাহীনের মরদেহ উদ্ধার করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo