শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড এরশাদ শিকদারের সহযোগী বরিশালে গৌরনদীর জয়নাল গ্রেপ্তার নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস বরিশালে নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু আন্তঃদেশীয় অপরাধ রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ আইন মন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সেনা পাহারায় আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়েছে ১০০০ এর বেশি ইসরায়েলি সেনা ব্যাটারিচালিত থ্রি-হুইলারের দাপটে বরিশালের সড়কে নিরাপত্তা সংকট বাড়ি থেকে ২৭৫ কিমি দূরে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা মেয়ের ভালোবাসায় বদলে গেল বাবার জীবন পাশে রয়েছে প্রশাসন

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিসিসি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 27, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিসিসি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক ::: ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে আজ বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। মশার প্রজননস্থল সৃষ্টি হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo