আন্তর্জাতিক ডেস্ক :: সেনা পাহারায় আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়েছে ১০০০ এর বেশি ইসরায়েলি সেনা
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মোট এক হাজার ১৪৩ জন ইসরায়েলি ওই পবিত্র স্থানে প্রবেশ করেন। ইসরায়েলি সেনাদের নিরাপত্তার মধ্যে তারা মসজিদ প্রাঙ্গণের চত্বরে প্রবেশ করেন এবং সেখানে কয়েক ঘণ্টা ধরে ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার পালন করেন বলে অভিযোগ করা হয়েছে।