শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড এরশাদ শিকদারের সহযোগী বরিশালে গৌরনদীর জয়নাল গ্রেপ্তার নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস বরিশালে নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু আন্তঃদেশীয় অপরাধ রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ আইন মন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সেনা পাহারায় আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়েছে ১০০০ এর বেশি ইসরায়েলি সেনা ব্যাটারিচালিত থ্রি-হুইলারের দাপটে বরিশালের সড়কে নিরাপত্তা সংকট বাড়ি থেকে ২৭৫ কিমি দূরে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা মেয়ের ভালোবাসায় বদলে গেল বাবার জীবন পাশে রয়েছে প্রশাসন

বরিশালে নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 28, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালে নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী ও বাবাকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

উপজেলার চাকামইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, উপজেলার বেতমোর গ্রামের শ্বশুরবাড়ি থেকে অটোরিকশাযোগে স্ত্রী তানিয়া বেগম (২৫) ও শ্বশুর দুলাল হাওলাদারকে (৫৫) নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন অটোচালক হাবিব পাহলান (৪৫)। পথে মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় সড়কের ওপর সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২) দাঁড়িয়ে থাকায় অটোরিকশা চলাচলে বাধার সৃষ্টি হয়।

এ সময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাঁড়াতে বললে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্বজনরা। স্বামী ও বাবাকে রক্ষা করতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে তাদের প্রায় দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয় বলে দাবি করা হয়।

স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের সময় তানিয়ার গর্ভপাত হয়। চিকিৎসকদের প্রচেষ্টার পরও নবজাতকের মৃত্যু হয় বলে দাবি তাদের।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. এহসান বলেন, “পেটে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে গর্ভপাতের ঘটনা ঘটে। নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। তবে সময়মতো নেওয়া সম্ভব না হওয়ায় শিশুটির মৃত্যু হয়। তানিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন”।

এ ঘটনায় অভিযুক্ত সোহাগ, মামুন ও শাওনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo