শিরোনামঃ
ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাবো: স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে, ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিং বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম আত্মহত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের এই পাঁচ রোগে নীরবে বাংলাদেশে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ছে

জেনারেল হাসপাতালের পলেস্তারা খসে রোগী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 30, 2026,
  • 25 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জেনারেল হাসপাতালের পলেস্তারা খসে রোগী আহত

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি (হৃদ্‌রোগ) বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে এক রোগী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ আবুল খায়ের (৫০) ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার বাসিন্দা। তিনি হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। ছাদের পলেস্তারা খসে তাঁর শরীরে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদ্‌রোগ বিভাগের পুরুষ ওয়ার্ডের ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে নিচে থাকা রোগীদের ওপর পড়ে। এতে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অংশের নিচে থাকা রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁদের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগে হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের কিছু ভবনের অংশ পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo