শিরোনামঃ
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসত ঘরে আগুন দিল ছেলে সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার টানা ২২ দিনের নিষেধা’জ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা যেভাবে নবুয়তের মোহর দেখে শেষ নবীকে চিনেছিলেন সালমান ফারসি

রাঙ্গাবালীতে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 14, 2022,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬০ গ্রাম গাঁজাসহ শুভ কর্মকার (২২) ও মোঃ রাকিব হাওলাদার (২২) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

বৃহস্পতিবার রাত ১০ সময় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড দক্ষিন চরমোন্তাজের সমির কর্মকারের ছেলে শুভ কর্মকার ও একই এলাকার হারুন হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার।

 

চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরমোন্তাজ ইউনিয়নের সুলিজ বাজারে উত্তর পার্শ্বে জয়নাল আবেদীনের ফার্ণিচার দোকানের সামনে রাস্তার উপর শুভ কর্মকার ও রাকিব হাওলাদার শরীরে তল্লাশি করলে তিনটি কাগজের পুটলাতে ২০ গ্রাম করে মোট ৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামী কালকে আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo