২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০২
শিরোনামঃ
গৌরনদীতে মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে, নারী ও শিশুসহ ৫ জন আহত বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সঘর্ষে, গুরুতর আহত ২ চালক দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শুরুর আগেই বন্ধ বাণিজ্য মেলা চরমোনাই মাদ্রাসার ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধে কঠোর নির্দেশনা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ১৪ নির্দেশনা ৫-৭ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানির পশুর গোশত ৩ ভাগ না করলে গুনাহ হবে? ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার

চাঁদরাত ও ঈদের দিন যে আমলগুলো করবেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

চাঁদরাত ও ঈদের দিন যে আমলগুলো করবেন

 

মুসলমানদের কাছে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস হলো রমজান। আর আজকে শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে শেষ হলো সেই বরকতময় মাস। দীর্ঘ একমাস রোজা রাখার পর আগামীকাল ঈদ পালন করবেন মুসলিমরা। ‘‘হিলাল’’ অর্থ নতুন চাঁদ, যা বাংলা উচ্চারণে হেলাল। যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায়, সে রাত হলো চাঁদরাত। প্রতি মাসের চাঁদরাত খুবই গুরুত্বপূর্ণ। আরবি চান্দ্রবৎসরের নবম মাস রমজান, দশম মাস শাওয়াল। প্রতি মাসের ২৯ তারিখ নতুন চাঁদ দেখার চেষ্টা করা সুন্নত এবং সেদিন নতুন চাঁদ দেখা না গেলে ৩০ তারিখও নতুন চাঁদ দেখার চেষ্টা করা সুন্নত। এছাড়াও চন্দ্র তারিখের হিসেব রাখা ফরজে কিফায়া।

রমজান মাসের শেষে পয়লা শাওয়াল ঈদ-উল-ফিতর বা রমজানের ঈদ। শাওয়াল মাসের চাঁদরাত হলো ঈদের রাত। ঈদের রাত ইবাদতের ফজিলতপূর্ণ রাতগুলোর মধ্যে অন্যতম। চাঁদরাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়া আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চাঁদ দেখা। চাঁদ দেখলে বা চাঁদ দেখার সংবাদ পেলে বিশেষ দোয়া পড়া সুন্নত। (মুসনাদে আহমাদ: ১৪০০, রিয়াদুস সালেহিন: ১২৩৬)

এ বিষয়ে হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন, ‘‘আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।’’

যার অর্থ- আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। (তিরমিজি, মিশকাত)

রমজানের শেষে ঈদের রাতের আমল হলো মাগরিব, এশা ও ফজরের নামাজ যথাযথভাবে আদায় করা। রাতের ইবাদতের জন্য বিশেষভাবে পবিত্রতা অর্জন করা এবং সম্ভব হলে গোসল করে পরিষ্কার হয়ে নেওয়া। ইবাদতের উপযোগী ভালো পোশাক পরা; সুগন্ধি ব্যবহার করা; মাগরিবের পর আওয়াবিন নামাজ পড়া এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া; রাত জেগে নফল ইবাদত করা; নফল নামাজ পড়া কোরআন তিলাওয়াত করা, দরুদ শরিফ পাঠ করা, ইস্তিগফার করা, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ইত্যাদিতে মশগুল থাকা।

ঈদের দিনের আমল হলো- নামাজের আগে শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা। এছাড়াও ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করা, ভোরে মিসওয়াক করা ও গোসল করা, সকালে মিষ্টিজাতীয় খাবার গ্রহণ করা, সামর্থ্য অনুযায়ী সুন্দর ও উত্তম ইসলামি সুন্নতি পোশাক, পরিষ্কার-পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করা, টুপি ও পাগড়ি পরিধান করা, আতর বা সুগন্ধি ব্যবহার করা, সদকাতুল ফিতর আদায় করা, ঈদের মাঠে যাওয়া-আসার পথে নিচু কণ্ঠে তাকবির বলা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo