নিউজ ডেস্ক :: শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল
ছাত্র-জনতার ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে আগামী বুধবার। দিনটি সামনে রেখে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর
প্রশ্ন
২০২৪ সালের ৫ আগস্ট সকালে আপনি কোথায় ছিলেন? সেদিনই শেখ হাসিনা সরকারের পতন হতে যাচ্ছে—এমন আভাস পেয়েছিলেন?
মির্জা ফখরুল: আমি বাসাতেই ছিলাম। আগে থেকেই ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল এবং বেশ ধারাবাহিকভাবেই চলছিল। আমার সময়টা ঠিক মনে নেই। সম্ভবত ১১টার দিকে আমাদের জেনারেল আকবর (অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর) উনি আমাকে ফোন করে জানালেন যে চিফ (সেনাপ্রধান) আপনাকে ফোন করবেন, আপনি ধরবেন।
তারপর বোধ হয় ১২টার দিকে চিফ ফোন করলেন, বললেন যে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান, আমি সে বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই—তারপর কী হবে।
আমি বললাম, আপনি আর কাকে কাকে ডাকছেন। উনি বললেন যে তিনি বেশির ভাগ রাজনৈতিক দলকে ডেকেছেন। এরপর আমি বললাম, এখন তো বাইরে যাওয়ার উপায় নেই। গাড়ি তো চলবে না, এখন রাস্তায় সব মানুষ। উনি বললেন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি।
এরপর উনি একজন অফিসারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিলেন। আমাকে পাঠিয়েছেন, আব্বাস (মির্জা আব্বাস) সাহেবকেও। এই সময়টাতে আমি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করি লন্ডনে—আমরা কী আলোচনা করব, কত দূর যেতে পারি না পারি। তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়ার পর আমরা যাই। যাওয়ার পর তো অন্য পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ হলো। কথা উঠেছিল যে ন্যাশনাল গভর্নমেন্টের।