শিরোনামঃ
আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত ১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 6, 2026,
  • 0 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তামূলক বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায় প্রতারকরা হাইকমিশনের কর্মকর্তা সেজে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বার্তায় আরও বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বানও জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo