শিরোনামঃ
আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত ১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 6, 2026,
  • 0 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির সমতল বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টায় তা কমে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে নেমে আসে। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টা থেকে একই মাত্রায় পানি প্রবাহিত হলেও দুপুর ১২টায় তা বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে বিকেলের দিকে পানি কমতে শুরু করে এবং সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে নেমে আসে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। রাতের দিকে পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বুধবার সকাল থেকে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়েছে। এতে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo