আবহাওয়া ডেস্ক :: বরিশালসহ ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বরিশালসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে আজ বিকেলের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।