শিরোনামঃ
আগস্টেই ধেয়ে আসতে পারে নিম্নচাপ, হানা দেবে বজ্রঝড় ও তাপপ্রবাহ কুপপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশাল কীর্তনখোলা নদীর তীরে গভীর রাতে তেল চুরির মহোৎসব, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট খাল খনন শেষে ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও বরিশালে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছে বরিশাল মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, ঝড়লো আরো এক প্রান বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, ঝড়লো আরো এক প্রান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 8, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, ঝড়লো আরো এক প্রান

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক রিপন রায় (৪৪) নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গৌরনদী থানাধীন খাঞ্জাপুর গ্রামের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

​নিহত রিপন রায় বরিশালের এয়ারপোর্ট থানার কাশিপুরের ইছাকাঠী কলোনীর মৃত পিটার রায়ের ছেলে।

গৌরনদী হাইওয়ে ​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রিপন রায় একটি ডিসকভার কোম্পানির মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৬৬-৫৪১০) চালিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন।

পথিমধ্যে গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় পৌঁছলে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।

​সংবাদ পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, সড়ক দুর্ঘটনার পর মহাসড়কে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo