শিরোনামঃ
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ আশ্বাসে বছর পার, মাঠে কচু গাছ লাগিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কমানোর একদিন পরেই বাড়ল স্বর্ণের গহনা দাম ২ সন্তান নিয়ে ঘর ভাড়া পরিশোধ করতে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি করলেন রেহানা এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামিকাল ১০ আগস্ট, যেভাবে জানবেন ফলাফল

৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 9, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা প্রতিনিধি :: ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ

বরগুনার আমতলীতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের প্রায় ২০০ ফুট অংশ হঠাৎ দেবে গেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

সড়কের ঝুঁকিপূর্ণ অংশ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গত এক সপ্তাহ পূর্বে কালিবাড়ি খালের পাশ দিয়ে সড়কের একাংশ ফাটল নিয়ে প্রায় ২/৩ ফুট নিচে ডেবে গেছে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে জানা যায়, বরগুনা নির্বাহী প্রকৌশল কার্যালয় থেকে ২০২৩-২৪ অর্থবছরে আমতলী সরকারী একে পাইলট হাই স্কুল চৌরাস্তা থেকে আমতলী- গাজিপুর ভায়া তালুকদার বাজার সড়কের পুনঃনির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। ওই সড়কের তালুকদার বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটির কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির হয়ে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করেন চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল।

সরেজমিন গিয়ে দেখা যায়, নির্মানাধীণ ওই সড়কের কালিবাড়ি এলাকায় প্রায় ২০০ ফুট অংশ ফাটল নিয়ে নিচে দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় ও যানবাহন চালকরা ঝুঁকিপূর্ণ অংশে লাঠির সাথে লাল কাপড় টাঙিয়ে সতর্কবার্তা দিয়ে রেখেছে। দেবে যাওয়া সড়কটি ওই অংশে এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।

বরগুনা নির্বাহী প্রকৌশলী বিভাগের একটি টিম সড়কের দেবে যাওয়া অংশ পরিদর্শন করেছেন।

ওই সড়কে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা চালক লিটন বলেন, দেবে যাওয়া সড়কের ওই অংশ দিয়ে আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে বেশি সমস্যা হচ্ছে।

ট্রাক চালক মোস্তফা বলেন, লোড গাড়ি নিয়ে দেবে যাওয়া সড়কটির ওই অংশ পার হতে এখন ভয় করে। কখন জানি দুর্ঘটনা ঘটে।

সড়ক নির্মাণের ঠিকাদার চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল মুঠোফোনে বলেন, যেখানে সড়ক দেবে গেছে, সেখানে পুনরায় নির্মাণকাজ করা হবে।

উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, সংবাদ পেয়েই দেবে যাওয়া সড়ক পরিদর্শন করেছি। সড়কের ওই অংশটা কালিবাড়ি খালের পাশ দিয়ে হওয়ায় সড়কের একটি দেবে গেছে। ঠিকাদারকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মাণ করে দিতে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, সড়ক দেবে যাওয়ার বিষয়টি জেনেছি। ঠিকাদার ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মাণ না করা পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না।

বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার নজরে আসার পর দেবে যাওয়া সড়কটি পরিদর্শন করতে একটি টিম পাঠিয়েছিলাম। করনীয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo