শিরোনামঃ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ২৫ বরিশালে বাস -থ্রি হুইলার সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু  অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ : মার্কিন রাষ্ট্রদূত সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার। কলকাতায় সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলা পিরোজপুরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্প চালুর উদ্যোগ ঝালকাঠির নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনেই ৬ দপ্তরের কার্যক্রম: আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

ঝালকাঠির নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 10, 2026,
  • 3 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে বুলবুল হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুলবুল ওই এলাকার তৈয়ব আলী হাওলাদার ও পারুল বেগম দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ধারে একটি কাফুলা গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখা যায়। নিহতের গলায় ফাঁস লাগানো ছিল এবং অপর প্রান্ত গাছের ডালের সঙ্গে বাঁধা অবস্থায় শরীরটি মাটিতে পড়া ছিল। সকালে নূর আলমের মেয়ে ইতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এটি আত্মহত্যা নাকি হত্যা নিশ্চিত হওয়া যাবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo