নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা
বরিশালের বানারীপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গ’লা’য় ফাঁ’স দিয়ে সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। সে কলাভিটা গ্রামের তপন হালদারের মেয়ে।
শুক্রবার বিকেলে বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে না দেওয়ায় সে অভিমান করে এ ঘটনা ঘটায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।