পটুয়াখালী প্রতিনিধি :: সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই পাষণ্ড বাবা আটক, শিশু উদ্ধার
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে আইফোন কেনার ঘটনায় অভিযুক্ত বাবা মারুফ মুন্সিকে আটক ও শিশু মুসাকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে উদ্ধার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে তার দাদা-দাদির জিম্মায় হস্তান্তর করা হয়।
এর আগে স্ত্রীকে না জানিয়ে সন্তানকে ইমরানের কাছে বিক্রি করে ঢাকায় গিয়ে আইফোন কেনেন মারুফ। সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তথ্য নিয়ে শিশুটিকে উদ্ধার করে।