শিরোনামঃ
৬ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় নতুন নির্দেশনা জারি শ্রীঘ্রই তারেক রহমানের সাথে সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের পিরোজপুরে বদলি হওয়ায় রাতের আধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা বরিশালে ৮০০ ইয়াবাসহ গ্রেফতার ২ বরগুনায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের  বসতঘরে পড়েছিল ২ সন্তানের নিথর দেহ, উঠানে বাবার ঝুলন্ত মরদেহ যে ২ সুরা কিয়ামতের দিন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে

বসতঘরে পড়েছিল ২ সন্তানের নিথর দেহ, উঠানে বাবার ঝুলন্ত মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 2, 2026,
  • 18 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বসতঘরে পড়েছিল ২ সন্তানের নিথর দেহ, উঠানে বাবার ঝুলন্ত মরদেহ

যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সময় নিজ বসতবাড়ি থেকে তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা  আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রীর সংসারে মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়। পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে তার সর্বশেষ স্ত্রীও দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে দুই শিশু- সাবির (৫) ও জাবির (আড়াই বছর) তাদের বাবা কামালের কাছেই থাকত।

বিকেলে স্বজনেরা ও প্রতিবেশীরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বসতঘর থেকে শিশু দুটির গলায় ফাঁস দেয়া মরদেহ এবং উঠান থেকে কামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে দুই শিশুর মৃত্যু ঠিক কীভাবে হয়েছে এবং এর পেছনে মূল কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo