শিরোনামঃ
৬ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় নতুন নির্দেশনা জারি শ্রীঘ্রই তারেক রহমানের সাথে সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের পিরোজপুরে বদলি হওয়ায় রাতের আধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা বরিশালে ৮০০ ইয়াবাসহ গ্রেফতার ২ বরগুনায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের  বসতঘরে পড়েছিল ২ সন্তানের নিথর দেহ, উঠানে বাবার ঝুলন্ত মরদেহ যে ২ সুরা কিয়ামতের দিন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 2, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন গ্রাহকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৮ টাকা। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম বিবেচনায় নিয়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা।

নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী, এ সুবিধা পাওয়া যাবে তিন বছর। অর্থাৎ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থাপিত সিস্টেম থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই হারে মূল্য দেয়া হবে।

গ্রাহক নির্ধারিত ৮ টাকার চেয়ে কম ব্যয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয়কৃত অর্থও তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। প্রণোদনার অর্থ নগদে নয়, তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানো হবে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপিত সিস্টেম এ সুবিধার আওতায় থাকবে না।

এ ছাড়া সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ ব্যবহৃত যন্ত্রপাতি বিএসটিআই ও এসআরইডিএ নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে। প্রণোদনা কার্যক্রমে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যুৎ বিতরণ সংস্থার কার্যালয় থেকে সহায়তা দেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo