শিরোনামঃ
৬ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় নতুন নির্দেশনা জারি শ্রীঘ্রই তারেক রহমানের সাথে সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের পিরোজপুরে বদলি হওয়ায় রাতের আধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা বরিশালে ৮০০ ইয়াবাসহ গ্রেফতার ২ বরগুনায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের  বসতঘরে পড়েছিল ২ সন্তানের নিথর দেহ, উঠানে বাবার ঝুলন্ত মরদেহ যে ২ সুরা কিয়ামতের দিন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে

বরগুনায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 2, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

বরগুনা পুলিশ লাইন্সে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. বেলাল হোসেন (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত মো. বেলাল হোসেন বাংলাদেশ পুলিশের এএসআই (সশস্ত্র) হিসেবে বরগুনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. রুস্তম হাওলাদার এবং মায়ের নাম মোসাম্মাৎ জয়নব বেগম।

বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারিখের এম.সি. নং-২০৫৯/২৬-এর ভিত্তিতে বেলাল হোসেনকে বরগুনা পুলিশ লাইন্স কম্পাউন্ডের ১ নম্বর ও ২ নম্বর গেটে পাহারার দায়িত্বে নিয়োজিত করা হয়। দায়িত্ব পালনরত অবস্থায় সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাকে প্রথমে পুলিশ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা স্বাক্ষরিত শোকবার্তায় দায়িত্ব পালনকালে বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo