নিউজ ডেস্ক :: একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় নতুন নির্দেশনা জারি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন আবেদনে মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় (EQ-1, EQ-2) আবেদনের ক্ষেত্রে শর্ত ও নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মুক্তিযোদ্ধা কোটায় কেবল সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা আবেদন করলে সিলেকশন পেলেও অযোগ্য হবেন।
একইভাবে শিক্ষা কোটায় নির্দিষ্ট মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের সন্তানদেরই সনদ ও প্রমানপত্র জমা দিতে হবে। যোগ্যতা ছাড়া আবেদন করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।