নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন নিপীড়ন, পরিচালক লাপাত্তা
বরিশাল নগরীর সিএন্ডবি রোডের তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের যৌন নী/পী/ড়/নে/র অভিযোগ উঠেছে পরিচালক মাওলানা শফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ জানাজানির পর থেকে তিনি লাপাত্তা রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহিরাগত শিক্ষক ও পরিচালক শিশুদের ওপর অনৈতিক আচরণ ও যৌন নী/পী/ড়/ন চালিয়ে আসছিলেন। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
খবর পেয়ে শনিবার কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযুক্ত পরিচালককে পাওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।