ভোলা প্রতিনিধি :: বরিশালে হাতে স্যালাইন নিয়েই রোগী দেখলেন হাসপাতালের চিকিৎসক
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাতে স্যালাইন ও ক্যানুলা ঝুলিয়েই জরুরি বিভাগে চিকিৎসা সেবা দিয়েছেন অসুস্থ ডা. ইরফান মাহমুদ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
চিকিৎসক সংকটের কারণে দিনে দুই শিফটে প্রায় ১৮ ঘণ্টা করে ডিউটি করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক। রক্তচাপ কমে বমি হলেও জরুরি রোগীর চাপে স্যালাইন চলা অবস্থাতেই তিনি সেবা চালিয়ে যান।
৮৬ জন চিকিৎসকের পদে মাত্র ১৭ জন কর্মরত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা। রাত ৩টায় অন্য চিকিৎসক দায়িত্ব নিলে তিনি বিশ্রামে যান।