নিউজ ডেস্ক :: বরিশালে ইলিশের দামে আগুন
বাকেরগঞ্জে কেজিতে ইলিশ ৩ হাজার, কিনে খাওয়া যেন ‘টাকা চিবিয়ে খাওয়া’
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকায়, যা সাধারণ ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে।
শনিবার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের ইলিশ ১,৫০০ থেকে ১,৮০০ টাকা এবং ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২,৪০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম শুনে অনেক ক্রেতাই বিকল্প মাছের দিকে ঝুঁকছেন কিংবা খালি হাতে ফিরছেন।
ব্যবসায়ীরা জানান, আড়তদারদের কাছ থেকে বেশি দামে কেনার কারণে তারা বাধ্য হয়ে চড়া দামে মাছ বিক্রি করছেন। বাকেরগঞ্জের ইউএনও মিলটন চন্দ্র পাল জানান, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজার চড়া।