নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামে এক যুবকের মৃ/ত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার সাংগর এলাকায় বৈদ্যুতিক জগ মেশিন দিয়ে পানি সেচার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মর/দে/হ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে