শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 9, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

বরিশালে ফুটওভার ব্রিজ, বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগর বাসীর।

দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখতে ছুটে যাচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নগর ভবনের দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠ পর্যায়ে গিয়ে নাগরিকদের কথা শোনা, সমস্যার স্থানেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় তার এই তৎপরতা প্রশংসা কুড়িয়েছে নগরবাসীর কাছে। বিশেষ করে নগরীর সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতার মতো নাগরিক ভোগান্তির বিষয়গুলো নিয়ে প্রশাসকের সরাসরি মাঠে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। গত কয়েক দিনে তাঁর একাধিক সরেজমিন পরিদর্শনেও এর প্রতিফলন দেখা গেছে। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ পোর্ট রোড এলাকায় নির্মাণাধীন সড়কের মধ্যে থাকা একটি বিতর্কিত স্থাপনা পরিদর্শন করেন শিরিন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনি নিজেই স্থাপনাটি পর্যবেক্ষণ করেন। সড়ক নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনাটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। এর আগে নৌ বন্দর কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট হলে এই একই স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। তারপরও অজ্ঞাত কারণে সরেনি এই স্থাপনা। এবার বিসিসি প্রশাসক শিরিনও একই নির্দেশ দিয়েছেন।
নগরবাসীর কাছে প্রশাসকের এমন সরাসরি তদারকি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, কাগজে-কলমে নির্দেশ দেওয়ার পরিবর্তে সমস্যা কোথায়, সেটি সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে তার এই কর্মকানডে এর আগে গত ৩ সেপ্টেম্বর নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাশেম মাস্টার বাড়ি সড়ক পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শুনে দ্রুত সড়ক সংস্কারের কাজ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর ১৬ নম্বর ওয়ার্ডের খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং সড়ক সংস্কারের কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এসময় এলাকাবাসী আগামীতে তাকেই মেয়র হিসেবে চাই- দাবী তুললে তিনি হেসে বলেন ‘এটি দলীয় শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্ত। তারা যাকে ভালো মনে করবেন তাকেই দায়িত্ব দেবেন। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।
শুধু নগরীর অবকাঠামোগত সমস্যা নয়, নাগরিক সেবাকে আধুনিক করার ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছেন প্রশাসক। হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা এবং অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেছেন তিনি। এতে ভবিষ্যতে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুততা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃষ্টির শুরুতে সিটি করপোরেশনের মাঠ ও পরিচ্ছন্ন কর্মীদের রেইনকোট ও সাইকেল বিতরণ করে কর্মকর্তা ও কর্মচারীদের ভালোবাসা আদায় করে নিয়েছেন তিনি।
নগরীর দীর্ঘদিনের যানজট ও পথচারীদের দুর্ভোগ কমাতেও নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন বিলকিস জাহান শিরিন। নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকায় সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন অন্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও ফুটওভার ব্রিজ তৈরির আশ্বাস। এগুলো বাস্তবায়িত হলে ব্যস্ত সড়কে পথচারীদের ঝুঁকি কমানোর পাশাপাশি যান চলাচলেও শৃঙ্খলা ফেরাতে এটি

তবে প্রশাসকের সাম্প্রতিক তৎপরতার আরেকটি দিক নগরবাসীর কাছে তাকে আলাদা করে তুলেছে। সেটি হলো নগরীর বাইরে মানুষের দুঃসময়েও তার পাশে দাঁড়ানো।
৫ সেপ্টেম্বর বিকেলে যৌতুকের দাবিতে স্বামীর হাতে নিহত বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শর্শী গ্রামের জান্নাতুল মাওয়ার বাড়িতে যান বিলকিস জাহান শিরিন। সেখানে নিহতের শোকাহত মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন, তাঁদের সান্ত¡না দেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধির বলি হয়ে একটি সম্ভাবনাময় প্রাণের অকালে ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এই হত্যাকা-ের সঙ্গে জড়িত মূল অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করার কথাও জানান তিনি।
নগর প্রশাসকের এই মানবিক উপস্থিতিও স্থানীয় পর্যায়ে প্রশংসা পেয়েছে। নাগরিকদের একটি অংশ মনে করছেন, একজন জনপ্রতিনিধি বা প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তির কাজ কেবল দাপ্তরিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখের সঙ্গেও যুক্ত থাকা উচিত।
এদিকে নগরীর উন্নয়ন নিয়ে প্রশাসকের ধারাবাহিক মাঠপর্যায়ের তৎপরতায় সন্তুষ্ট নগরবাসী এখন তার ঘোষিত উদ্যোগগুলোর বাস্তবায়ন দেখতে চান। বিশেষ করে ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি দীর্ঘদিনের বাস টার্মিনাল স্থানান্তর ও হকার পুনর্বাসনের বিষয়টিও আলোচনায় রয়েছে।
সনাকের সাবেক সভাপতি শাহ সাজেদা বলেন-প্রশাসক শিরিনের মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। এখন নগরবাসীর প্রত্যাশা, যেসব বড় সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোও যেন ধারাবাহিকভাবে বাস্তবায়নের দিকে এগোয়।

নগরবাসীর প্রত্যাশার তালিকায় তাই এখন নতুন করে যুক্ত হয়েছে কয়েকটি বিষয়- চৌমাথায় ফুটওভার ব্রিজ, হকারদের কার্যকর ও সম্মানজনক পুনর্বাসন এবং বাস টার্মিনাল স্থানান্তর। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় প্রশাসক শিরিনের বর্তমান তৎপরতা আরও দৃশ্যমান ফলাফলে রূপ নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo