নিজস্ব প্রতিবেদক :: বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ
বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম ও একমাত্র বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জনের স্বীকৃতি লাভ করেছে। এটি বরিশাল নগরীর কালিজিরা, রূপাতলী (জাগুয়া) এলাকায় অবস্থিত। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃতি ঘোষনার পর সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উল্লেখ্য, ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম ও একমাত্র বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৯২ শতাংশ। সৌমিকের কৃতিত্বঃ বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম ও একমাত্র বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচের শিক্ষার্থী সৌমিক কুমার বাড়ই কৃতিত্বপূর্ন সাফল্য অর্জন করেছেন। তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন এবং মেডিসিন সাবজেক্টে অনার্স মার্ক পেয়েছেন। কলেজের অধ্যক্ষ বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃতির সাফল্যের মূল ভিত্তি হচ্ছে, পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতা।