শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 9, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুটি শিশুর মধ্যে একটি ছেলে ও একটি মেয়েশিশু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় বন বিভাগের অফিসের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় নিয়মিত ময়লা পরিষ্কার করতে যান। ময়লা নির্ধারিত গাড়িতে তোলার সময় জাকির নামে একজন পরিচ্ছন্নতাকর্মী স্তূপের ভেতরে কাচের বয়ামে অস্বাভাবিক অবস্থায় শিশু দুটিকে দেখতে পান।

ঘটনার বিবরণ দিয়ে পরিচ্ছন্নতাকর্মী জাকির জানান, তিনি ময়লা পরিষ্কারের সময় কাচের দুটি আলাদা পাত্র দেখতে পান। এর মধ্যে একটি ছোট কাচের বয়াম এবং অন্যটি একটি বড় বোতলে প্লাস্টিক বা আবরণে আবদ্ধ অবস্থায় ছিল। বিষয়টি দেখতে পেয়ে তিনি কালবিলম্ব না করে তাৎক্ষণিক আশপাশের স্থানীয় লোকজনকে খবর দেন। পরবর্তী সময়ে স্থানীয়দের মাধ্যমে কোতোয়ালি থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটির মরদেহ নিজেদের হেফাজতে নেন।

ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ধারণা করছেন, কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক অবৈধ গর্ভপাত ঘটানোর পর আলামত লুকাতে শিশু দুটিকে কাচের বয়ামে ভরে ময়লার স্তূপে ফেলে রেখে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাচের বয়াম থেকে মৃত অবস্থায় নবজাতক দুটিকে উদ্ধার করেছে। ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য মরদেহ দুটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo