শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 12, 2026,
  • 9 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী

বরিশাল বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৯০৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৪১৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৭৮ জন।বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৮ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় ৪ জন এবং পিরোজপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এসময়ে বরিশাল, বরগুনা ও ঝালকাঠিতে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

একই সময়ে পটুয়াখালীতে একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ভোলায় ১০ জন এবং পিরোজপুরে ৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কেউ ছাড়পত্র পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের শুরু থেকে মোট আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে ২ হাজার ৯১ জন। এরপর রয়েছে বরগুনায় ১ হাজার ৮০ জন, বরিশালে ৮১৬ জন, পটুয়াখালীতে ৭৬১ জন, ভোলায় ৪৫০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩৬ জন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪৭ জন। ঝালকাঠিতে মোট রোগীর সংখ্যা ১ হাজার ৮২৪ জন বলে প্রতিবেদনের তালিকায় উল্লেখ করা হয়েছে

মোট মৃত্যুর হিসাবে পিরোজপুরে ১ জন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন মারা গেছেন। বিভাগীয় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।

এদিকে চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি রোগী ছাড়পত্র পেয়েছেন পিরোজপুরে ২ হাজার জন। ঝালকাঠিতে ১ হাজার ৭৬৩ জন, বরগুনায় ১ হাজার ২০ জন, বরিশালে ৭৭৯ জন, পটুয়াখালীতে ৭১০ জন, ভোলায় ৪২৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৫ জন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১৩ জন ছাড়পত্র পেয়েছেন। বিভাগে মোট ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৪১৫ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo