শিরোনামঃ

বাড়িতে বসেই মাদক ব্যবসা, স্ত্রীকে রেখে অভিযানের সময় পালালেন স্বামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 13, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে
বাড়িতে বসেই মাদক ব্যবসা, স্ত্রীকে রেখে অভিযানের সময় পালালেন স্বামী

নিউজ ডেস্ক :: বাড়িতে বসেই মাদক ব্যবসা, স্ত্রীকে রেখে অভিযানের সময় পালালেন স্বামী

নোয়াখালীর চাটখিল উপজেলায় ৬৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী হেলাল হোসেন (২৮) পালিয়ে গেছেন।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি এলাকায় হেলাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে প্রিয়া আক্তার পিংকিকে গ্রেপ্তার করা হয়।শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ি এলাকার জহির মজুমদারের মেয়ে এবং হেলাল হোসেনের স্ত্রী। পলাতক হেলাল হোসেন একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাহাপুর এলাকায় হেলাল হোসেনের দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৯০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানের সময় প্রিয়া আক্তার পিংকিকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার স্বামী হেলাল হোসেন পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সুব্রত সরকার শুভ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাহাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার স্বামী পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo