শিরোনামঃ

বাজারে সবজির দামে উত্তাপ, চড়া মাছ-মাংসও

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 13, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

অর্থনীতি ডেস্ক :: বাজারে সবজির দামে উত্তাপ, চড়া মাছ-মাংসও

রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেশির ভাগ সবজির দামই তুলনামূলক চড়া। বাজারে কাঁচা মরিচ, পটল, টমেটো, শিম ও বেগুনসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। মাছের বাজারেও রয়েছে দামের বড় পার্থক্য। সাধারণ মাছ ২৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে পাওয়া গেলেও চাহিদাপন্ন ও বড় মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে এক হাজার টাকারও বেশি।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি। পটল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঝিঙ্গা ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ ৮০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচকলা দাম ৪০ টাকা হালি। পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির মধ্যে সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং রসুন ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই-কাতল বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি। গুঁড়ো মাছ ৫৫০ থেকে ৬৫০ টাকা এবং পাঙ্গাস ২৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চাষের কই বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি।  এ ছাড়া, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। তবে ছোট ইলিশ, চিংড়ি, বাইম, দেশি কই কিংবা নদীর বেলে মাছের মতো চাহিদাপূর্ণ মাছ কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে এক হাজার টাকার বেশি। চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। কক মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকায়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo