শিরোনামঃ

থানার পাশে প্রকাশ্যে গুলি করে শ্রমিককে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 13, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: থানার পাশে প্রকাশ্যে গুলি করে শ্রমিককে হত্যা

খুলনা নগরীর দৌলতপুর থানার পাশে সন্ত্রাসীদের গুলিতে ইস্পাহানি জুট প্রেসের শ্রমিক জলিল মুন্সি (৩৫) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে জলিলের বুক ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে।

দৌলতপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টহল টিম মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসীকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত জলিল ইস্পাহানি জুট প্রেসের শ্রমিক ছিলেন। কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছি। পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo