শিরোনামঃ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবা নিয়ে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক ৫০০ টাকা কেজি ভারত-মিয়ানমারের ইলিশ দেশে বিক্রি ১৪০০-১৮০০ পিরোজপুরের ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ  বাংলাদেশের ইসলামী বক্তাদের নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু কোটি টাকার স্বর্ণ ছিনতাই এর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১ Ai মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: গবেষকের বিস্ফোরক মন্তব্য ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 14, 2026,
  • 11 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

 

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গ্রামাঞ্চলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না, এ ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেয়া হয়। ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নীতিগতভাবে তা অনুমোদিত হয়েছে। চলতি বছরে বর্ধিত সম্পূর্ণ অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর পুরোটা দেয়া হবে।এ সময় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার চারটি আসনের সংসদ সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo