শিরোনামঃ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবা নিয়ে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক ৫০০ টাকা কেজি ভারত-মিয়ানমারের ইলিশ দেশে বিক্রি ১৪০০-১৮০০ পিরোজপুরের ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ  বাংলাদেশের ইসলামী বক্তাদের নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু কোটি টাকার স্বর্ণ ছিনতাই এর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১ Ai মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: গবেষকের বিস্ফোরক মন্তব্য ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

Ai মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: গবেষকের বিস্ফোরক মন্তব্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 14, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

তথ্য ও প্রযুক্তি :: Ai মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: গবেষকের বিস্ফোরক মন্তব্য

এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে কাজ করে যে সব সংস্থা তাদের মধ্যে অ্যানথ্রোপিক অন্যতম। সংস্থাটির একজন নিরাপত্তা বিষয়ক শীর্ষ গবেষক সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত উন্নত হচ্ছে যে তিনি বিশ্বাস করেন আগামী দশ বছরের মধ্যে এটি “সমস্ত মানুষকে হত্যা করতে পারে” এমন আশঙ্কা ১০ শতাংশেরও বেশি।

ইভান হাবিঙ্গার এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেছেন, বর্তমানে বিদ্যমান মডেলগুলোর কারণে সৃষ্ট ঝুঁকি ‘কম’; তবে তিনি এ বিষয়ে ‘উদ্বিগ্ন’ যে, এই প্রযুক্তি হয়তো শিগগিরই এমন পর্যায়ে বিকশিত ও উন্নত হয়ে উঠতে পারে, যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

তবে ভবিষ্যতে এআই কীভাবে মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে বলে তিনি মনে করেন, সেটা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়ে একের পর এক যেসব মন্তব্য আসছে, তার মন্তব্য সেই ধারাবাহিকে সর্বশেষ সংযোজন।

বিতর্কটা এখন এটা নিয়ে নয় যে এআইয়ের থেকে সত্যিই কোনো ঝুঁকি আছে কি না, বরং ঝুঁকিটা কত বড়, তা নিয়ে চলছে আলোচনা।

মি. হাবিঙ্গারের এই মন্তব্যটি ছিল অ্যানথ্রোপিকের সাবেক একজন গবেষক জেকব কক্সনের একটি পোস্টের জবাবে। মি. কক্সন এর আগে ওপেন এআই-তে কাজ করতেন।

“কোনো কোম্পানিই দায়িত্বশীল আচরণ করছে না,” তিনি লিখেছিলেন।

“এগুলো শিগগিরই এমন অতিমানবীয় সিস্টেমে পরিণত হবে যা যেকোনো কিছু হ্যাক করতে, রাতারাতি যেকোনো ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং প্রকৃত ক্ষমতা ও সম্পদ অর্জন করতে পারবে।”

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo