শিরোনামঃ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবা নিয়ে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক ৫০০ টাকা কেজি ভারত-মিয়ানমারের ইলিশ দেশে বিক্রি ১৪০০-১৮০০ পিরোজপুরের ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ  বাংলাদেশের ইসলামী বক্তাদের নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু কোটি টাকার স্বর্ণ ছিনতাই এর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১ Ai মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: গবেষকের বিস্ফোরক মন্তব্য ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 14, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

গাজীপুরের কালিয়াকৈরে খাবারের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার দুপুরে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, উপজেলার সফিপুর গোল্ডেন সিটি এলাকার প্রফেসর ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল রাজ্জাক। শুক্রবার সকালে ওই ভবনের সামনে এক শিশু খেলাধুলা করছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।

রোববার দুপুরে হঠাৎ এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে। এ সময় তাকে গণধোলাই দেওয়ার অভিযোগও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা শরিফ মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম পিপিএম-বার জানান, অভিযুক্তকে এলাকাবাসী আটক করেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo