শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 15, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান

ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট হবে ১২ নভেম্বর।

তিনি বলেন, চট্টগ্রাম ও কুমিল্লায় তিনটি করে উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এ দুই জেলায় উপজেলার সংখ্যা বেশি।

এছাড়া যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। এসব মিলিয়ে প্রথম ধাপে ৮০টি উপজেলা হয়েছে।

তিনি বলেন, আদালতের রায়ের কারণে দুটি উপজেলায় নির্বাচন করতে হবে। আর বাকি উপজেলাগুলো বেশি সংখ্যক উপজেলা থাকা জেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে রাখা হয়েছে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে অপেক্ষাকৃত হালকা রাখা হবে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে ভোট ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo