শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 17, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

বরিশাল নগরীতে ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশনসহ ইসরাত জাহান স্মৃতি (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন বিসিসির ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা আলীর গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় রাস্তার ওপর তল্লাশি চালিয়ে ইসরাত জাহান স্মৃতির কাছ থেকে ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসরাত জাহান স্মৃতি দপ্তরখানা আলীর গলি এলাকার বাসিন্দা। তিনি মৃত হারুন আর রশিদের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় ইসরাত জাহান স্মৃতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় ওই আইনের ৫৬ ধারা প্রয়োগ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo