শিরোনামঃ
১৮তম বিজেএসে বাজিমাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের, জজ হলেন ৩ শিক্ষার্থী সুপার এল নিনোর ভয়াবহতায় বিশ্ব জুড়ে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত, কিশোর সংশোধনাগারে সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি ভারতের মেঘালয়ে শিশু ও ছয় নারীসহ ১১ বাংলাদেশি আটক দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার বরিশালে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ, নবজাতক সন্তান রেখে মারা গেলেন উদ্যোক্তা মাইশা

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 25, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

 

আগামী মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবের একাধিক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর। এ সময় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। খবর গালফ নিউজের।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকা, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা এবং নদী বা উপত্যকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে বন্যার পানিতে সাঁতার না কাটতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সব ধরনের নিরাপত্তা নির্দেশনা ও হালনাগাদ তথ্য মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, মক্কা অঞ্চলের তায়েফ, মাইসান, আদহাম এবং আল আরদিয়াতসহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া কেন্দ্রটি সতর্ক করে আরও বলেছে, এই বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি এবং তীব্র দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়া মক্কা নগরী, আল কামিল, আল জুমুম এবং বাহরা এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে জাজান, আসির ও আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এর ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলাঝড়ের ঝুঁকি রয়েছে। মদিনা ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টির সময় প্লাবিত উপত্যকা পার হওয়া কিংবা দ্রুত প্রবাহমান পানির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে বারবার সতর্ক করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যানবাহন চালক ও বাসিন্দাদের আবহাওয়া দপ্তর ও সিভিল ডিফেন্সের অফিশিয়াল সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য তাগিদ দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo