শিরোনামঃ
বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার দাবি হামিমের বরিশাল রাহাত আনোয়ারে ডা: তহুরার ভুল অপারেশনে নারীর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ রাত হলেই ড্রেজারের গর্জন, সকালে উধাও জলাশয় : বরিশাল নগরীজুরে চলছে পুকুর ভরাট বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৫ বাংলাদেশ-কুয়েত সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন জ্বালানি তেলের দাম বাড়লেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের খরচ বাড়েনি সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের ক্ষোভে ছেলেকে হত্যা, বাবা গ্রেপ্তার দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিলেন দাদি, বিচার চেয়ে থানায় মা

বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 26, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৫

 

নিজস্ব প্রতিবেদক :: মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও ডিআইজি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো : দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আমিনুল ইসলাম নয়ন, তানভির আহমেদ মুন্না ও আনিসুর রহমান মঞ্জু। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানাগেছে। বরিশাল মেট্রোপলিটন আদালতের এয়ারপোর্ট থানার জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিপুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে। মামলায় ২৫ জন নামধারী এবং শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার পাঁচজন আসামিকে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo