শিরোনামঃ
বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার দাবি হামিমের বরিশাল রাহাত আনোয়ারে ডা: তহুরার ভুল অপারেশনে নারীর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ রাত হলেই ড্রেজারের গর্জন, সকালে উধাও জলাশয় : বরিশাল নগরীজুরে চলছে পুকুর ভরাট বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৫ বাংলাদেশ-কুয়েত সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন জ্বালানি তেলের দাম বাড়লেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের খরচ বাড়েনি সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের ক্ষোভে ছেলেকে হত্যা, বাবা গ্রেপ্তার দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিলেন দাদি, বিচার চেয়ে থানায় মা

ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার দাবি হামিমের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 26, 2026,
  • 11 সংবাদটি পঠিক হয়েছে

ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার দাবি হামিমের

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার দাবি জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক।

পোস্টে হামিম লেখেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না, কোনো সামাজিকতা হবে না।’ এর কারণ হিসেবে তিনি ছাত্রলীগকে ‘দেশের শত্রু’ বলে উল্লেখ করেন।

হামিম আরও দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার অভিযোগ রয়েছে। তিনি শহীদ আনাস ও আবরার ফাহাদের প্রসঙ্গও তুলে ধরেন।

তবে একই পোস্টে তিনি বলেন, কোনো দেশপ্রেমিক ও মেধাবী মানুষ যেন হয়রানির শিকার না হন।

এদিকে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসন ও আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করেন হামিম। তিনি তাদের ‘জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি না করার’ আহ্বান জানান।

পোস্টের শেষাংশে হামিম দাবি করেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমা বা ছাড় পাওয়ার ঘটনা ঘটেছে; তবে এবার আর ‘মাফ হবে না’।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo