শিরোনামঃ
পানি খাওয়ানোর কথা বলে ৭ বছরের ভাতিজীকে ধর্ষণ করে হত্যা, চাচা আটক চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র নেই, বরিশালে ৭২ প্রার্থীর দাবি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বরিশালে সড়ক ও নৌপথে বাড়তি ভাড়া কার্যকর চুরির অপবাদে আটক, ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিসিসি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বরিশালে বালুঘাটের ইজারা বাতিল, পাইপলাইন অপসারণের নির্দেশ বিসিসির বরিশাল ভ্রমণে ৭ আকর্ষণ, যেতে পারেন বছরের যেকোনো সময়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 27, 2026,
  • 21 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি এবং তার সহপাঠীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী (২০) তার সহপাঠীর (২৩) সঙ্গে দক্ষিণ দুমকির জামেয়া দাখিল মাদ্রাসা সড়কে ঘুরতে যান। এ সময় রিফাত তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন তাদের পথরোধ করে আটক করেন।

অভিযোগে বলা হয়, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ছাত্রীর সহপাঠীকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আলাদা স্থানে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয়।

ঘটনার পরদিন ওই ছাত্রীবাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় রিফাত তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই ইবিতে অপ্রীতিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু বখাটে যুবকের উৎপাত রয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo